ঋণের টাকা পরিশোধ করতে না পারায় ঋণগ্রহিতার বাড়িতে হামলা, টাকা গয়না লুট
দি নিউজ লায়ন; সময়মতো ঋণের টাকা পরিশোধ করতে না পারায় ঋণগ্রহিতার বাড়িতে চড়াও হয়ে মহিলাদের মারধর ও ঘর থেকে নগদ টাকা, সোনার গয়না চুরির অভিযোগ উঠল ঋণদাতা ও তার দলবলের বিরুদ্ধে। এই ঘটনায় মুর্শিদাবাদের নারকেলতলা ঘাট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
আক্রান্ত পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিস তদন্ত শুরু করেছে। ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলেই শেষ পাওয়া খবরে জানা যায়।

Post a Comment